ভারতে বসে হাসিনার লন্ডনে কথা বলা অর্থহীন: হুমায়ুন কবির
- আপডেট সময় ০৫:৫৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ০ বার পড়া হয়েছে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনার ভারতে বসে ভার্চুয়ালি লন্ডনে কথা বলবে, মানে এগুলো ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ (অর্থহীন কাজ)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি জুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ুন কবির। এ সময় জানতে চাওয়া হয়, আগামীকাল লন্ডনে একটি প্রেস কনফারেন্স হবে, সেই প্রেস কনফারেন্সে অনলাইনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয়েন করবে।
আমরা কি আমাদের এ বিষয়ে যুক্তরাজ্যকে কোনো বার্তা দেব?
এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, এটা তো আর ইউকে সরকার করছে না। না, এটা তো আর… তারপরও তো আর… অসুবিধা নাই।
যেখানে জানানোর দরকার আমরা জানাবো। কিন্তু একটা পালিয়ে যাওয়া স্বৈরাচার কোথায় বসে, মানে আপনার ভারতে বসে লন্ডনে ভার্চুয়ালি কথা বলবে, মানে এগুলো ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ (অর্থহীন কাজ)।
তিনি বলেন, তার (শেখ হাসিনার) এখন কিছুই নাই। এখন তো তিনি কিংকর্তব্যবিমূঢ়, সব ধ্বংস হয়ে গেছে। নিজেকেও শেষ করে দিছে, দলকেও শেষ করে দিছে, পরিবারকেও শেষ করে দিছে। বাংলাদেশের আর আসবার কোনো চান্সই নাই। যাদেরকে তাড়িয়ে দেয়, এদের কিন্তু ফেরার চান্স খুব কম থাকে। মানে জিরো। মানে পালিয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে। শেষ, রাজনীতি শেষ। বিতাড়িত হইলে মানুষ ধরে রাখছে যে এদের আর কিছু নাই। এখানেই তাদের ইতি।




















