০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়

মিজানুর রহমান খান - বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত সংসদে কোনো আলোচনায় অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির বিরোধী দলগুলো। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সংসদ ভবনে ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত কংগ্রেস নেতা ও সংসদ সদস্য কে. সি. বেনুগোপাল বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত কোনো আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সব বিরোধী দল।

তিনি বলেন, ‘আমরা এ বিষয়টি স্পিকার ওম বিড়লাকে জানিয়ে দিয়েছি।’

নিট প্রশ্নফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যেই বিরোধীদের এই সিদ্ধান্ত এলো। এদিন সংসদ ভবন প্রাঙ্গণেও বিরোধী দলের সংসদ সদস্যরা বিক্ষোভ করেন।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার জানিয়েছে, তারা সংসদে এ বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘নিট ইস্যুতে আলোচনার জন্য সরকার প্রস্তুত।’

সংসদ ভবন প্রাঙ্গণে বিরোধী দলের বিক্ষোভের পর ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতি নীতীন নবীন অভিযোগ করেন, কংগ্রেসসহ পুরো বিরোধী শিবির আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে।

তিনি বলেন, ‘তারা জানে, সংসদে আলোচনা শুরু হলেই দেশের মানুষ ও তরুণদের সামনে তাদের দ্বিচারিতা পুরোপুরি প্রকাশ পেয়ে যাবে। আমরা পুরো বিরোধী শিবিরকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানাচ্ছি।’

নীতীন নবীন আরও বলেন, ‘আসুন, নিটসহ শিক্ষার্থী ও তরুণদের সংশ্লিষ্ট প্রতিটি বিষয় নিয়ে সংসদে খোলামেলা আলোচনা করি। জাতীয় গণতান্ত্রিক জোট সরকার প্রতিটি বিষয়ে আলোচনা করতে এবং সব প্রশ্নের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। কিন্তু রাহুল গান্ধী ও বিরোধীদের রাজনৈতিক ইতিহাসই হলো আলোচনা এড়িয়ে চলা। সে কারণেই তারা সংসদে বিতর্কের মুখোমুখি না হয়ে তা থেকে পালিয়ে বেড়ায়।’

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়

আপডেট সময় ০৫:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬