০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

সরকার ব্যর্থ হলে কেউ আর বাংলাদেশে বাস করতে পারবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৬:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বর্তমান সরকার যদি ব্যর্থ হয় তাহলে কেউ আর বাংলাদেশে বাস করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘এর চেয়ে সিনসিয়ার (আন্তরিক) সরকার ও সিনসিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে আর আসেনি, ছিলও না।’

শনিবার (১ আগস্ট) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য খাতে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।’

বিদেশে কর্মরত বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, ‘লাখ লাখ ছেলে-মেয়ে আমাদের বিদেশে। তারা যদি টাকা না পাঠাত, দেশের রিজার্ভ শূন্য হয়ে যেত।

কেউ খেতে পারতেন না, চাকরির বেতনও পেতেন না। কাজেই আমাদের সুস্থ ও দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে, যারা বিশ্বজুড়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।’

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনে সাময়িক বরখাস্ত কিংবা চাকরিচ্যুত করা হবে।’

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, ফার্মেসিসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলেন, চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজ নেন এবং ওষুধের মজুদ ও সরবরাহ ব্যবস্থা পর্যালোচনা করেন।

এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালের পাশে থাকা মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক ও ভেদরগঞ্জ পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল বেসরকারি ক্লিনিক দুটি সিলগালা করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এ ছাড়া অফিস সময়ে বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে দুই চিকিৎসক ডা. রাসেল ও ডা. শারমিন জাহানকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেন তিনি।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, শরীয়তপুরের সিভিল সার্জন ডা. রেহানউদ্দিন এবং ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাঈম মোহাম্মদ ইস্তেখারুল ইসলাম উপস্থিত ছিলেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সরকার ব্যর্থ হলে কেউ আর বাংলাদেশে বাস করতে পারবে না : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬