০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

রাজনীতি বিতর্কে নিজের অবস্থান জানালেন সাকিব

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৯:৩৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ৪ বার পড়া হয়েছে

ক্রিকেটার সাকিব আল হাসান। ফাইল ফটো।

বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানকে ঘিরে আবারও আলোচনার ঝড় উঠেছে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ভবিষ্যতে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ইচ্ছার কথা জানালে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। এরপরই নিজের অবস্থান পরিষ্কার করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই অলরাউন্ডার।

নিজের পোস্টে সাকিব স্পষ্টভাবে জানিয়েছেন, এই মুহূর্তে তার একমাত্র লক্ষ্য ক্রিকেট। তিনি লিখেছেন, এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।

রাজনীতি প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করে সাকিব বলেন, ‘একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই।

তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।’
জাতীয় দলের জার্সিতে নিজের শেষ সময়টা স্মরণীয় করে রাখতে চান জানিয়ে তিনি আরও লেখেন, ‘আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব।

এই লক্ষ্যে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।’ এর আগে দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে সুযোগ পেলে ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন সাকিব। সেই মন্তব্য ঘিরেই মূলত আলোচনা তৈরি হয়, যার প্রেক্ষিতেই তিনি ফেসবুক পোস্টে নিজের বর্তমান অবস্থান পরিষ্কার করলেন।

বিডি পলিটিক্স/বিইউ

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

রাজনীতি বিতর্কে নিজের অবস্থান জানালেন সাকিব

আপডেট সময় ০৯:৩৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬