প্রথম নির্বাচনেই চমক, মুখ্যমন্ত্রী হতে পারেন বিজয়
- আপডেট সময় ০৬:০১:২২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে
রাজনীতিতে যোগ দিয়েই প্রথম নির্বাচনে চমক দেখাচ্ছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তার দল টিভিকে বড় ব্যবধানে এগিয়ে থাকায় তাকে ঘিরে মুখ্যমন্ত্রী হওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্যে, ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় ১০৬টি আসনে এগিয়ে রয়েছে বিজয়ের দল টিভিকে। দ্বিতীয় অবস্থানে থাকা এআইএডিএমকে এগিয়ে রয়েছে ৭৮টি আসনে।
আর ক্ষমতাসীন ডিএমকে এগিয়ে রয়েছে ৪৭টি আসনে। বাকি দুটি আসনে এগিয়ে রয়েছেন অন্য প্রার্থীরা।
সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। সে ক্ষেত্রে টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে এআইএডিএমকের সঙ্গে জোট গঠনের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।
এমন পরিস্থিতিতে জোট হলে প্রধান শরিকের নেতা হিসেবে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন থালাপতি বিজয়।
তবে চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।
সূত্র: এনডিটিভি


















