০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

‘তুমিই আমাদের সুপারহিরো’ নির্বাচনে রাজের ভরাডুবির পর শুভশ্রী

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৫:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

বিধানসভা নির্বাচনে ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী কৌস্তিভ বাগচীর কাছে হেরেছেন তৃণমূলের প্রার্থী ও নির্মাতা রাজ চক্রবর্তী। সোমবার ভোট গণনার শেষের দিকে কেন্দ্র থেকে বেরিয়ে আসেন ব্যারাকপুরের এই প্রাক্তন বিধায়ক।

ওই সময় উপস্থিত জনতা ‘চোর’ বলে কাদা ছুড়ে মারেন এই পরিচালকের শরীরে। কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে, ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

রাজের সঙ্গে ঘটা এই ঘটনার ভিডিও দ্রুত সময়ের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুরো ঘটনা নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি রাজ।

তবে মঙ্গলবার (৫ মে) সকালে রাজ ও সন্তানদের সঙ্গে তোলা কিছু ছবি পোস্ট করেছেন তার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘তুমি আমাদের সুপারহিরো, আমাদের গর্ব, আমাদের সুপারস্টার, আমাদের ঘর, আমাদের পৃথিবীর কেন্দ্রস্থল।

নির্বাচনে পরাজিত হওয়ার দকল ও ব্যারাকপুরের মানুষের অপমানজনক আচরণে রাজ চক্রবর্তী যে মানসিকভাবে ভালো নেই, তা পরিষ্কার। এ পরিস্থিতিতে স্বামীর পাশে দাঁড়িয়েছেন শুভশ্রী। তার পোস্ট অন্তত এমনই ইঙ্গিত দিচ্ছে। তবে নেটিজেনরা দুটো শিবিরে ভাগ হয়ে গেছেন। একটি অংশ শুভশ্রীর প্রশংসা করছেন, অন্যটি রাগ-শুভশ্রীকে কটাক্ষ করে মন্তব্য করছেন।

এর আগে গত ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ হয়। উত্তরবঙ্গের আটটি ও দক্ষিণবঙ্গের আটটি জেলা মিলিয়ে মোট ১৬টি জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রার্থী হন ১ হাজার ৪৫২ জন। ভোটার সংখ্যা ছিল ৩ কোটি ৬০ লাখ।

কয়েক দিন বিরতি দিয়ে ২৯ এপ্রিল, এ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন করে নির্বাচন কমিশনার। কলকাতা ও রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার (৪ মে) ভোট গণনা করে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনার।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

‘তুমিই আমাদের সুপারহিরো’ নির্বাচনে রাজের ভরাডুবির পর শুভশ্রী

আপডেট সময় ০৫:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬