০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

বিসিবি নির্বাচন স্থগিতের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট

ফারজানা বিনতে হোসাইন - স্পেশাল করেসপন্ডেন্ট
  • আপডেট সময় ০৫:৫৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিতের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট।

রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর শুনানি হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম. রহমান। আবেদন কারী ড.মোশাররফ হোসেনের পক্ষে আইনজীবী ছিলেন মহসিন রশিদ।

পরে মাহিন এম রহমান জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংক্রান্ত একটি রিট মামলায় ২০২৬ সালে অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে একটি আবেদন করা হয়। হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ উভয় পক্ষের পূর্ণাঙ্গ শুনানি অন্তে এই মর্মে সিদ্ধান্ত নেন যে উক্ত আবেদনের প্রেক্ষিতে আদালত বিসিবির নির্বাচনে কোনও প্রকার হস্তক্ষেপ করবেন না।

এর আগে বিসিবির প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম তফসিল ঘোষণা করেছেন, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন।

নির্বাচনের তারিখ চূড়ান্ত হওয়ার মধ্য দিয়েই মূলত শুরু হয়ে গেল ভোটের আনুষ্ঠানিক যাত্রা।

এর আগে এক বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বোর্ড নির্বাচন হতে যাচ্ছে।
নির্ধারিত সময়ের আগেই ভোট আয়োজনের যে অঙ্গীকার করেছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি, সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ দিচ্ছে বর্তমান তফসিল। তফসিল অনুযায়ী, ইতোমধ্যে তিনটি ক্যাটাগরিতে মোট ১৯২ জন কাউন্সিলরের নাম জমা পড়েছে।

রোববার (১৭ মে) বিকেলে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। এরপর শুরু হবে আপত্তি গ্রহণের ধাপ।

সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটার তালিকা নিয়ে আপত্তি জানানো যাবে। সব আপত্তি নিষ্পত্তি শেষে ১৯ মে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

এরপর এগোবে মনোনয়ন প্রক্রিয়া। ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের রিটার্নিং অফিসারের কার্যালয়ে ২০ হাজার টাকা (অফেরতযোগ্য) মূল্যে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। মনোনয়ন জমা নেওয়া হবে ২১ ও ২২ মে। যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হবে প্রাথমিক তালিকা। ২৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নের ওপর আপিল গ্রহণ করা হবে এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে শুনানি সম্পন্ন করা হবে।

সবশেষে পোস্টাল ও ই-ভোটের জন্য আবেদন করা যাবে ২৫ মে রাত ১২টা পর্যন্ত। এসব ভোট গ্রহণ চলবে ১ থেকে ৬ জুন পর্যন্ত। তবে ৭ জুন দুপুর ১টার পর আর কোনও পোস্টাল বা ই-ভোট গ্রহণ করা হবে না। এরপরই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

বিসিবি নির্বাচন স্থগিতের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট

আপডেট সময় ০৫:৫৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬