০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ক্যাপিটালের ঈদ আয়োজন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:২৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে

ক্যাপিটালের ঈদে কয়েকটি নাটকের পোস্টার

বরাবরের মতো এবারও ঈদ আয়োজনে ভিন্ন ধরনের নাটক নিয়ে আসছে ক্যাপিটাল ড্রামা। এবার ক্যাপিটালের নতুন চ্যানেল ‘ক্যাপিটাল নাটক’ আসছে ঈদের দিন থেকে।

চ্যানেল দুটিতে এবার দেখা যাবে বেশ কিছু নাটক। কিছু নাটকের সারসংক্ষেপ তুলে ধরা হলো।

বোন যখন জা
বসুন্ধরা পাওয়ার ওয়াশ নিবেদিত এই নাটকটি ঈদের দিন সন্ধ্যা ৭টায় ‘ক্যাপিটাল নাটক’ ইউটিউব চ্যানেলে দেখা যাবে। জাকিউল ইসলাম রিপনের পরিচালনায় ‘বোন যখন জা’ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা, সবুজ আহমেদ, লিজা মিতু।

অনামিকা মণ্ডলের রচনায় এই নাটকের প্রযোজক আনোয়ারুল আলম সজল। নাটকে মানিক ও তার ছোট ভাই রতন ঘটককে নিয়ে মেয়ে দেখতে যায়।

উভয়পক্ষের আলোচনা শেষে প্রবাসী ভাই মানিক আর পারুল এবং বেকার রতন ও শিমুলের বিয়ে ঠিক হয়। পারুল ও শিমুল আপন দুই বোন। যেহেতু রতন বেকার, তাই মানিক দুই বোনকে তার পক্ষ থেকে ১০ লাখ টাকা করে কাবিন পরিশোধ করে দেওয়ার জন্য সম্মত হয়। দুটো বিয়ে একদিনেই হয়। এরপর মানিকদের বাড়িতে আসার পর দুই বোনের মধ্যে ঝগড়া শুরু হয়। বড় বোন রান্না বান্না বা অন্যান্য কাজ করতে চায় না। সে ছোটবোনকে সব কাজ করতে বলে। কারণ শিমুলকে তার স্বামী দেনমোহরের ১০ লাখ টাকা দিয়েছে। কথায় কথায় টাকার খোটা দেয়া শুরু করে বোনকে। ছোটবোন শিমুল বলে, বাড়িতে আমি প্লেটটাও ধুয়ে খেতাম না। তুই জানিস না? এখন আমাকে কাজ করতে বলতেছিস কেমনে? আমি কোনো কাজ পারি? পারুলের কথা, তুই আমার বোন না। তুই এখন আমার জা। আমার শত্রু। দুই বোনের মধ্যে দা কুমড়ার সম্পর্ক তৈরি হয়। দুই বোনের এমন ঝগড়াটে মনোভাব দেখে বাঁটে পড়ে দুই ভাই। মানিক রতন ভাবে এদের কীভাবে মিলানো যায়? কীভাবে বাড়িতে শান্তি আনা যায়? দারুণ এক পারিবারিক বিনোদনের গল্প এটি।

অচেনা আমি
ঈদের দ্বিতীয় দিন ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘অচেনা আমি’ নাটকটি। বসুন্ধরা সিমেন্ট নিবেদিত এই নাটকে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এ নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ব নিজেই। নাটকটিতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন নাজনীন নাহার নিহা। এছাড়া আনোয়ারুল আলম সজল, লাবণ্য, সমাপ্তি মাশুক, আমিনুর রহমান বাচ্চু এ নাটকে অভিনয় করেছেন।

নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। নির্মাতার ভাষ্য, রোমান্টিক ঘরানার গল্পে নির্মিত এই নাটকে প্রেমের পাশাপাশি মানুষের জীবনের উপলব্ধি ও প্রিয়জনকে হারিয়ে আবার খুঁজে পাওয়ার আবেগঘন গল্প উঠে এসেছে।

তোর মায়ায়
ঈদের ৪র্থ দিন (৩১ মে) ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে দেখা যাবে ‘তোর মায়ায়’ নাটকটি। বসুন্ধরা টিস্যু নিবেদিত এ নাটকের পরিচালক রুবেল হাসান। অভিনয় করেছেন জোভান ও তটিনী।

মেজবাহ উদ্দীন সুমনের রচনায় এই নাটকে আহানের ভাই আইমানের সাথে আদিয়ার বোন নাদিয়ার বিয়ের পর পারিবারিক কোন্দলে সম্পর্কে ভাঙন ধরে। এর জেরে প্রেমিক যুগল আহান ও আদিয়ার সম্পর্কেও টানাপোড়েন শুরু হয়। অবশেষে ভুল বোঝাবুঝির আতঙ্কে তারা এক ছাদ থেকে লাফ দেয়।

কাজল চোখের মেয়ে
জাকারিয়া সৌখিনের পরিচালনায় ও মোনালিসা স্যানিটারি ন্যাপকিন নিবেদিত কাজল চোখের মেয়ে নাটকে অভিনয় করেছেন জোভান ও তটিনী। ঈদের ছুটির পর নাটকটি ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

নাটকের গল্পটা দুটো সময়ের ২০১০ এবং বর্তমানের। আরও পরিষ্কার করে বললে, গল্পটা মূলত প্রেমের। কিছুটা একটি একান্নবর্তী পরিবারের। গল্প শুরু হয় বর্তমান থেকে।

নাটকে কাজল শুভ্রকে ভালোবাসলেও, শুভ্রর পছন্দ ছিল অন্য কেউ। ক্যাম্পাসের একটি মেয়েকে ওর পছন্দ। তাই শুভ্র কাজলের ইমোশন টের পেতো ঠিকই, ভালোও লাগতো। কিছু কিছু প্রেম অমিলেও পূর্ণতা পেতে পারে। নাটকের মূল থিমটা এমন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ক্যাপিটালের ঈদ আয়োজন

আপডেট সময় ১১:২৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬