মেসি জাদুতে বুঁদ তারকারা; কেউবা দেশে কেউ গ্যালারিতে
- আপডেট সময় ০২:১৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে
ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচেই নিজের চেনা ছন্দে ফিরেছেন আর্জেন্টিনার মহাতারকা খেলোয়াড় লিওনেল মেসি। মাঠে নেমেই দেখিয়েছেন জাদু, মাত্র ১৭ মিনিটে বিপক্ষ দল আলজেরিয়াকে গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর তুলে নিয়েছেন দুর্দান্ত হ্যাটট্রিক।
মেসির এমন দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনার বড় জয়ের উচ্ছ্বাসে মেতেছেন ঢাকাই বিনোদন জগতের তারকারাও। তবে এদের কেউ কেউ আবার সরাসরি গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছেন।
তাদের মধ্যে রয়েছেন তারকা দম্পতি নাদিয়া আহমেদ ও এফএস নাঈম। ম্যাচের বিভিন্ন সময় ও আগে পরের কয়েকটি রিলস ভিডিও শেয়ার করেছেন নাদিয়া।
জয়ের পর গ্যালারি থেকে তোলা উচ্ছ্বাস প্রকাশের মুহূর্তের করে একটি ছবি পোস্ট করেছেন তারা। এর ক্যাপশনে নাদিয়া লেখেন, ইয়েসআমরা এসে গেছি… আর্জেন্টিনা! সঙ্গে গোল স্কোর যুক্ত করে মেসির প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন।
এই সময়ের আরেক অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। তিনিও আর্জেন্টিনা-আলজেরিয়ার ম্যাচটি মাঠে বসে উপভোগ করেছেন। কয়েকটি ছবি পোস্ট করে নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, আমার ভালোবাসা মেসি। সঙ্গে লাভ ইমোজির সঙ্গে আর্জিন্টিনার পতাকা যুক্ত করেছেন তিনি।
ঢাকাই সিনেমার আরেক অভিনেত্রী তানহা তাসনিয়াও এদিন মাঠে বসে মেসিদের খেলা উপভোগ করেছেন। তিনি বেশ কয়েকটি ছবি শেয়ার করার পাশাপাশি ভিডিও শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এদিকে দেশে কিংবা বিদেশে অবস্থানরত অনেক তারকা ফেসবুকে মেসি ও আর্জেন্টিনার জয়ে নিজেদের আবেগ ও ভালোবাসা প্রকাশ করেছেন। এদের মধ্যে রয়েছেন পরীমণি, মেহজাবীন চৌধুরী, জায়েদ খান, খায়রুল বাশার, কেয়া পায়েল, ইফরান সাজ্জাদ, তানিয়া বৃষ্টি, তাসরীফ খানসহ অনেক তারকা।
ঢালিউড অভিনেত্রী পরীমণি খেলা দেখার একটি ছবি প্রকাশ করে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা জানান। আর্জেন্টিনার জার্সি গায়ে ছেলের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আর্জেন্টিনার জয়ের পর সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। আর্জেন্টিনার পতাকার প্রতীক দিয়ে তিনি লেখেন, ‘ঠিক আছে শুভরাত্রি।’
আলোচিত নায়ক জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন। নিজের ছবির ক্যাপশনে তিনি লেখেন, এগিয়ে যাও আর্জেন্টিনা। দিয়েগো মারাডেরনার ছবি শেয়ার করে তিনি লেখেন, অভিনন্দন আর্জেন্টিনা। ম্যারাডোনার জন্যই আজকে ফুটবল ভালোবাসি, আর্জেন্টিনাকে ভালোবাসি। অসাধারণ লিওনেল মেসি।
অভিনেতা খায়রুল বাসার মেসির ছবি পোস্ট করে প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশে মজার ছলে লেখেন, ‘প্রথম দিনেই হ্যাটট্রিক, রাগ করলা?’
অভিনেত্রী কেয়া পায়েল মেসির ছবি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি লিখেছেন, ‘মেসিই, মেসিই, লিও মেসিই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল!’
অভিনেতা ইরফান সাজ্জাদও একইভাবে মেসির প্রশংসা করেছেন। তিনি লেখেন, ‘বুঝলাম না মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিয়ে দিল, আর তোমাদের কোন আওয়াজ নাই! রাগ করলা নাকি?’
মেসির দুর্দান্ত খেলায় মুগ্ধ হয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টিও। আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, ‘বিজয়ীর মানসিকতা! অভিনন্দন আর্জেন্টিনা, মেসি।’
সংগীতশিল্পী তাসরীফ খান মেসির ছবি পোস্ট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ‘সারাজীবন বুক ফুলিয়ে বলবো আমরা মেসির খেলা দেখা প্রজন্ম। কী অসাধারণ হ্যাটট্রিক মেসির!’
এদিকে ব্রাজিলের সমর্থক হয়েও আর্জেন্টিনার জয়ে শুভকামনা জানিয়েছেন জনপ্রিয় গায়িকা পড়শী। ব্রাজিলের জার্সি পরা ছবি দিয়ে তিনি লেখেন, আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।


















