০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

জীবনটা যদি আর্জেন্টিনার মতো সহজ হতো: কুদ্দুস বয়াতীর খোঁচা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

কুদ্দুস বয়াতী

বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্ব শুরুর আগেই সামাজিকমাধ্যমে জমে উঠেছে সমর্থকদের বাকযুদ্ধ। সেই লড়াইয়ে এবার মজার মন্তব্য করে আলোচনায় এলেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতী।

ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচিত এই শিল্পী আর্জেন্টিনার শেষ ৩২-এর প্রতিপক্ষ নির্ধারণ হওয়ার পর নিজের ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘জীবনটা যদি আর্জেন্টিনার মতো সহজ হতো।’

কুদ্দুস বয়াতীর এই মন্তব্যকে অনেকেই আর্জেন্টিনাকে উদ্দেশ্য করে রসিকতাপূর্ণ খোঁচা হিসেবে দেখছেন। পোস্টটি প্রকাশের পরই তা নিয়ে শুরু হয় সমর্থকদের তুমুল আলোচনা।

কেউ হাস্যরসের সঙ্গে মন্তব্যটি গ্রহণ করেছেন, আবার আর্জেন্টিনা সমর্থকেরা পাল্টা জবাবও দিচ্ছেন। বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে- এমন দাবি করে শুরু থেকেই সামাজিকমাধ্যমে নানা ধরনের ট্রল ও মিম ছড়িয়ে পড়েছে।

এবার নকআউট পর্বেও লাতিন আমেরিকার দলটির প্রতিপক্ষ হয়েছে কেপ ভার্দে। সেই বিষয়টিকেই ইঙ্গিত করে কুদ্দুস বয়াতীর এই মন্তব্য বলে মনে করছেন নেটিজেনরা।

তবে বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচই সহজ নয় বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। কারণ একবার হারলেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। তাই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

এদিকে আগামী ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। আর সেই ম্যাচকে ঘিরেও বাংলাদেশে দুই চিরপ্রতিদ্বন্দ্বী শিবির ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সামাজিকমাধ্যমে চলছে তুমুল উত্তাপ।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

জীবনটা যদি আর্জেন্টিনার মতো সহজ হতো: কুদ্দুস বয়াতীর খোঁচা

আপডেট সময় ০৫:৫৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬