০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ব্রাজিলিয়ান খেলোয়াড়দের গোল উদযাপনের ভঙ্গিতে দীঘি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ৪ বার পড়া হয়েছে

প্রার্থনা ফারদিন দীঘি

ফুটবল বিশ্বকাপ ঘিরে যেন নতুন করে প্রাণ ফিরে পান চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। মাঠের খেলা থেকে শুরু করে প্রিয় দলকে নিয়ে উচ্ছ্বাস-সবকিছুতেই সরব তিনি।

প্রিয় দল ব্রাজিলকে ঘিরে নিজের আবেগ-ভালোবাসার প্রকাশ করেই যাচ্ছেন এই অভিনেত্রী। সোমবার (২৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন দীঘি।

সেখানে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরেছেন তিনি। ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে ব্রাজিলের একাধিক খেলোয়াড়ের গোল উদযাপনের ভঙ্গিতে নিজেকে মেলে ধরেছেন তিনি।

এর মধ্যে রয়েছে- ভিনিসিয়ুস জুনিয়র, আলিসন, কাসেমিরো, মাগালেস, মার্কিনিয়োস, ইগর থিয়াগো, লুকাস পাকেতা, দানিলো, ব্রুনো গিমারেস ও নেইমারের মতো তারকা ফুটবলার। মূলত এর মাধ্যমে নিজেকে গ্ল্যামারাস উপস্থাপনার পাশাপাশি ফুটবলপ্রেমী হিসেবে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন দীঘি।

ভিডিওটি প্রকাশের পর অল্প সময়েই সামাজিকমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ২১ ঘণ্টার মধ্যে এতে ৪৬ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং দেড় হাজারের বেশি মন্তব্য জমা পড়ে।

বিশ্বকাপ ঘিরে দেশের তারকাদের মধ্যে যে উন্মাদনা দেখা যাচ্ছে, দীঘির এই ভিডিও তারই একটি নতুন উদাহরণ। ব্রাজিলের প্রতি নিজের সমর্থন জানিয়ে তৈরি করা ভিডিওটি ভক্তদের কাছেও প্রশংসিত হয়েছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলিয়ান খেলোয়াড়দের গোল উদযাপনের ভঙ্গিতে দীঘি

আপডেট সময় ০৫:১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬