০৭:২১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

‘পাউডার তান্ত্রিকের মন্ত্র কাজ করেনি’ আর্জেন্টিনার জয়ে খায়রুল বাসার

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে

তান্ত্রিকের বেশে খায়রুল বাসার

বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াই শেষে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের আগে সামাজিকমাধ্যমে আলোচনায় ছিলেন এক স্বঘোষিত তান্ত্রিক, যিনি পূর্বাভাস দিয়েছিলেন- আর্জেন্টিনা হেরে যাবে।

তবে মাঠের ফলাফল হয়েছে ঠিক উল্টো। আর সেটি নিয়েই ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার।
শনিবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘পাউডার তান্ত্রিকের তন্ত্রমন্ত্র কাজ করেনি! পাউডারে ফুঁ দেওয়া তান্ত্রিকদের কথায় স্বপ্ন দেখবেন না, প্রতারিত হবেন না।’

এরপর ম্যাচের রোমাঞ্চের প্রশংসা করে খায়রুল বাসার লেখেন, ‘আর ফাইনাল দেখা লাগবে? কী দারুণ একটা লড়াই হলো! কেপ ভার্দের জন্য আফসোস হচ্ছে।

আর্জেন্টিনার বিপক্ষে না হলে তন্ত্রমন্ত্র পড়ে কেপ ভার্দেকে রেখে দিতাম। চাইতাম বাকি সেলিব্রিটি দলগুলো একবার করে তাদের মুখোমুখি হোক।
দুর্দান্ত কেপ ভার্দে! শুভকামনা তোমাদের জন্য। অভিনন্দন আর্জেন্টিনা।’
খায়রুল বাসারের এই পোস্ট ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে নজর কাড়ছে। অনেকেই তার রসিকতাপূর্ণ মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। আবার কেউ কেউ কেপ ভার্দের লড়াকু ফুটবলেরও প্রশংসা করেছেন।

এদিকে বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। পুরো ম্যাচজুড়েই কেপ ভার্দে দারুণ প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে লিওনেল মেসির দল।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

‘পাউডার তান্ত্রিকের মন্ত্র কাজ করেনি’ আর্জেন্টিনার জয়ে খায়রুল বাসার

আপডেট সময় ০৪:২৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬