০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

কার্ডের দুশ্চিন্তায় ব্রাজিল-নরওয়ে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪১:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর শেষ ষোলোর খেলায় আজ দিবাগত রাত ২টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচে জয়ের নেশায় যখন দুই দল মরিয়া, ঠিক তখনই তাদের মাথায় ঝুলছে বড় এক দুশ্চিন্তা।

শৃঙ্খলাজনিত কারণে আজকের ম্যাচে কার্ড দেখলেই কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ার ঝুঁকিতে আছেন দুই দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

২০২৬ বিশ্বকাপের নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বের কার্ডগুলো নকআউট শুরুর আগে মুছে ফেলা হয়েছে।

কিন্তু রাউন্ড অব ৩২-এ যারা হলুদ কার্ড দেখেছেন, তাদের ওপর এখন বাড়তি নজর। নিয়ম অনুযায়ী, ভিন্ন দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখলে খেলোয়াড়রা স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়বেন।

সেই হিসেবেই আজকের ম্যাচে ব্রাজিল ও নরওয়ে উভয় দলই কার্ড নিয়ে বেশ সতর্ক। জাপানের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচটিতে হলুদ কার্ড দেখেছিলেন ব্রাজিলের দুই অভিজ্ঞ তারকা দানিলো ও কাসেমিরো।

দানিলো দ্বিতীয়ার্থের শুরুতে জাপানের পাল্টা আক্রমণ ঠেকাতে গিয়ে কার্ড দেখেন, আর কাসেমিরো কার্ড দেখেন একই ম্যাচে। এই দুই খেলোয়াড়ই জানেন, আজ নরওয়ের বিপক্ষে আরও একটি হলুদ কার্ড দেখলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকতে হবে তাদের।

নরওয়ের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম আন্তোনিও নুসা। আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের জয়ে দারুণ পারফর্ম করেছিলেন এই তরুণ ফরোয়ার্ড। ম্যাচের ৩৯ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেওয়া নুসা ছিলেন ম্যাচসেরাও। কিন্তু সেই ম্যাচেই প্রথমার্ধের শেষ দিকে হলুদ কার্ড দেখেন তিনি। আক্রমণভাগের অন্যতম সেরা অস্ত্র হওয়ার কারণে নুসার অনুপস্থিতি নরওয়ের জন্য বড় ধাক্কা হতে পারে।

আজকের ম্যাচে রেফারি যদি ব্রাজিল বা নরওয়ের এই তিন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান, আর তাদের দল যদি শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে ওঠে তবে পরের ম্যাচে তাদের দর্শক হয়েই থাকতে হবে। ব্রাজিল জিতলে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার জয়ী দল।

তাই আজ মেটলাইফ স্টেডিয়ামে কার্ড এড়িয়ে নিজেদের সেরাটা দিতে হবে এই তিন তারকাকে। নকআউট পর্বের উত্তেজনাপূর্ণ এই ম্যাচে কার্ডের খাঁড়া এড়িয়ে শেষ পর্যন্ত কারা মাঠ ছাড়তে পারে, সেটাই এখন দেখার বিষয়।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

কার্ডের দুশ্চিন্তায় ব্রাজিল-নরওয়ে

আপডেট সময় ০৫:৪১:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬