০৯:২১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ব্রাজিলের হারের পর যা বললেন অভিনেত্রী সাফা কবির

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

অভিনেত্রী সাফা কবির

ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে উন্মাদনা এখন শুধু ফুটবলপ্রেমীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় দলকে সমর্থন জানাতে সামাজিকমাধ্যমে একের পর এক পোস্ট দিচ্ছেন তারকারা।

সেই তালিকায় এবার যোগ দিলেন ব্রাজিল সমর্থক জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। রোববার (৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ব্রাজিলের জার্সি পরে স্টেডিয়াম থেকে একটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী।

ছবিতে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে দেখা যায় তাকে। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, আজ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি।

সেই দিনের স্বপ্ন দেখি, যেদিন বাংলাদেশও ফিফা বিশ্বকাপে খেলবে আর আমি গর্বের সঙ্গে নিজের দেশকে সমর্থন করতে পারব। এর সঙ্গে জুড়ে দেন বাংলাদেশের পতাকা ও ফুটবলের ইমোজি।

সাফার এই পোস্টে ফুটবলপ্রেমীদের ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই তার দেশপ্রেমের প্রশংসা করেছেন। কেউ আবার ব্রাজিলের জন্য শুভকামনা জানিয়েছেন। আবার কেউ লিখেছেন, একদিন সত্যিই বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের খেলা দেখতে চান।

এদিকে কিছুক্ষণ পরেই বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটি সেলেসাওদের জন্য কঠিন পরীক্ষা হিসেবেই দেখছেন ফুটবল বিশ্লেষকরা। তবে ব্রাজিলের লক্ষ্য একটাই- জিতে কোয়ার্টার ফাইনালে উঠে ‘হেক্সা’র স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নেওয়া।

এই লড়াই ঘিরে বিশ্বজুড়েই তুমুল উত্তেজনা বিরাজ করছে। জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলের হারের পর যা বললেন অভিনেত্রী সাফা কবির

আপডেট সময় ০৫:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬