১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

‘প্রিয় ইংল্যান্ড, তোমরাই চ্যাম্পিয়ন হবে’ ব্রাজিল ভক্ত হিমি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ৪ বার পড়া হয়েছে

জান্নাতুল সুমাইয়া হিমি

ফুটবল বিশ্বকাপ এলেই সামাজিকমাধ্যমে সরব হয়ে ওঠেন শোবিজ তারকারা। প্রিয় দলকে ঘিরে তাদের উচ্ছ্বাস, ভবিষ্যদ্বাণী আর আবেগী পোস্ট নজর কাড়ে ভক্তদেরও।

সেই তালিকায় অন্যতম অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। বিশ্বকাপ শুরুর পর থেকেই কট্টর ব্রাজিল সমর্থক হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন হিমি।

ব্রাজিলের ম্যাচকে ঘিরে একের পর এক পোস্ট করেছেন তিনি। কখনও সেলেসাওদের জার্সিতে, কখনও আবার ব্রাজিলের জয় কামনা করে ভক্তদের সঙ্গে উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন।

তবে এবার ভক্তদের চমকে দিয়ে ইংল্যান্ডের জার্সি গায়ে একটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। বুধবার (১৫ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ইংল্যান্ডের ১০ নম্বর জার্সি পরে একটি ছবি পোস্ট করেন হিমি।

ওই ছবির ক্যাপশনে তিনি লেখেন, প্রিয় ইংল্যান্ড, তোমরাই চ্যাম্পিয়ন হবে! এটাই আমার বিশ্বাস। আজকের ম্যাচের জন্য শুভ কামনা। এর সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজিও।

হিমির এমন পোস্ট প্রকাশের পরই মন্তব্যের ঘরে শুরু হয় নানা প্রতিক্রিয়া। কেউ মজা করে জানতে চান, ব্রাজিল সমর্থক হয়ে হঠাৎ ইংল্যান্ডের প্রতি সমর্থন কেন। আবার অনেকেই মনে করছেন, ব্রাজিল বিদায়ের পর নিজের পছন্দের আরেক দল হিসেবে ইংল্যান্ডকে সমর্থন জানাতেই এই পোস্ট করেছেন অভিনেত্রী।

বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশি তারকারা বিভিন্ন দলকে সমর্থন জানিয়ে সামাজিকমাধ্যমে সক্রিয় রয়েছেন। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, আবার কেউ ইউরোপের বিভিন্ন দলের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। সেই ধারাবাহিকতায় হিমির এই ইংল্যান্ড-সমর্থনও ফুটবলপ্রেমীদের আলোচনায় জায়গা করে নিয়েছে।

উল্লেখ্য, বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ০১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে যারা জিতবে তারা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ১৯ জুলাই রাতে নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

‘প্রিয় ইংল্যান্ড, তোমরাই চ্যাম্পিয়ন হবে’ ব্রাজিল ভক্ত হিমি

আপডেট সময় ০৫:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬