০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী

বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৫:৫২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী

বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটরিয়ামে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে তাদের রানি মা দেশে আসবে, আর রাজাকাররা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল রাখার জন্য নতুন একটি গ্যাসকূপও খনন করেনি।

বিদেশি কম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত বঙ্গোপসাগরের গ্যাসকূপ খনন করে জ্বালানি ও বিদ্যুতের ঘাটতি পূরণের পরিকল্পনার কথাও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশানের কর্মকর্তা ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

স্বাস্থ্যমন্ত্রী

বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে

আপডেট সময় ০৫:৫২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬