সৎসাহস থাকলে দেশে ফিরে আইনের কাছে আত্মসমর্পণ করেন : মীর হেলাল
- আপডেট সময় ০৫:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২ বার পড়া হয়েছে
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পলাতক দোসরদের বলতে চাই—নিষিদ্ধ হয়েছেন, কর্মীদের ফেলে বউ-বাচ্চা নিয়ে বিদেশ পালিয়েছেন। এখন দেশের দরিদ্র পরিবারের ছেলেদের জীবন বিপন্ন করছেন, এটা করবেন না।
নিজেদের যদি নির্দোষ মনে করেন, সৎসাহস থাকলে দেশে ফিরে আসেন এবং আইনের কাছে আত্মসমর্পণ করেন; বিচারের সম্মুখীন হন।
সোমবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই কাটিরহাট বাজারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে তিনি এসব কথা বলেন।
বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলেও মন্তব্য করেন মীর হেলাল।
তিনি আরো বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার নেতৃত্বাধীন দুই-তৃতীয়াংশ সংসদ সদস্য আমি-ডামি কিংবা রাতের ভোটে নির্বাচিত হয়নি।
রাজপথে থেকে জনগণের অধিকার আদায় করে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন।
তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ‘গুপ্ত, সুপ্ত এবং পলাতক নিষিদ্ধ অপরাধীদের’ থেকে নিজ এলাকা মুক্ত রাখার আহ্বান জানান।




















