বিএনপির হৃদয়ে পাকিস্তানি চেতনা : কাদের
- আপডেট সময় ১০:১৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- / ৩০৩ বার পড়া হয়েছে
বিএনপি পাকিস্তানের ভাবধারায় উজ্জীবিত, তাদের হৃদয়ে এখনও পাকিস্তানি চেতনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রোববার (২৬ মার্চ) ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। কাদের বলেন, ২৫ মার্চ গণহত্যা নিয়ে পাকিস্তানিদের ভাষায় কথা বলছে বিএনপি। পাকিস্তান যা বলে বিএনপিও তাই বলে।
বিএনপি এমনটাই বলবে এটাই হওয়া সমীচীন।তিনি বলেন, স্বাধীনতার শত্রুরা সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদের মতো নানান পোশাকে স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে। তাই এই অপশক্তিকে রুখে দিতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার এখন অন্যতম অঙ্গীকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সোনার বাংলা গড়ার পথে রয়েছে। এর আগে, এদিন ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে আরেকবার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।




















