০৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
শিরোনাম
আবারও করোনায় আক্রান্ত মির্জা ফখরুল
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ১২:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ২৩৭ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২৩ মে) করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকাল ১০টায় কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন।
গতকাল দুপুর থেকে অসুস্থ বোধ করছিলেন তিনি। বিএনপি মহাসচিবের সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, এর আগেও বিএনপি মহাসচিব করোনা আক্রান্ত হয়েছিলেন।
ট্যাগস




















