০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • / ২৪৫ বার পড়া হয়েছে

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৪ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

এ সময় ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা উপস্থিত ছিলেন। কাদের বলেন, জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বের ভারত যাবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া পার্টি টু পার্টি সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে বিজিবির আমন্ত্রণে জুলাইয়ে ভারত যাবে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।

তিনি বলেন, উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ভারত আরও বেশি বিনিয়োগ নিয়ে আসলে বাংলাদেশকে বিনিয়োগকারী খুঁজতে আর দূরে যেতে হবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভারতের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করলে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে আলাপ-আলোচনার মাধ্যমে দুই দেশের সীমান্ত সমস্যার সমাধান হয়েছে। এ সময় আগামী জাতীয় নির্বাচন কেউ প্রতিহত করতে আসলে তাদেরকে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩