০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
শিরোনাম
ঢাকাসহ দেশের ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় ১০:৩৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- / ৩২৭ বার পড়া হয়েছে
দুপুরের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সে সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
রোববার (৯ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়: রংপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
ট্যাগস



















