যে মামলায় গ্রেপ্তার হলেন ইমরান খান
- আপডেট সময় ০৭:৩৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ২৬২ বার পড়া হয়েছে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। জিও নিউজ জানিয়েছে, মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে তাকে গ্রেপ্তার করেছে পাকিস্তানি রেঞ্জার্সের সদস্যরা।
খবরে বলা হয়েছে, পিটিআই চেয়ারম্যানকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এদিন ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে রেঞ্জার্সের সদস্যরা গ্রেপ্তার করে। যেখানে তিনি (খান) তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআরের বিষয়ে জামিন চাইতে গিয়েছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রেপ্তারের পর সাবেক প্রধানমন্ত্রীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি কালো ভিগো গাড়িতে করে নিয়ে গেছে। ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. আকবর নাসির খান সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।





















