০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

৩ মামলায় মমতাজের জামিন

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৫:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

দুটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৯ জুন) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু, সারা হোসেন ও আইনজীবী খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন।

আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, শিল্পী মমতাজকে দুটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলায় রুল যথাযথ ঘোষণা করে জামিন দিয়েছে হাইকোর্ট।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

৩ মামলায় মমতাজের জামিন

আপডেট সময় ০৫:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬