০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

আর্জেন্টিনার জয়ে ১৩ মিনিট ‘নিঃশ্বাস বন্ধ’ তৌসিফ মাহবুবের!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩০:১১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে

অভিনেতা তৌসিফ মাহবুবও

ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা ম্যাচে সমর্থকদের হৃদস্পন্দন যেমন বেড়েছিল, তেমনি ব্যতিক্রম ছিলেন না ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবও।

ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মজার এক মন্তব্য করেছেন তিনি।
শনিবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তৌসিফ লেখেন, ‘আজকে জানলাম ১৩ মিনিট শ্বাস আটকে রেখেও আমি বেঁচে থাকতে পারি।’

সংক্ষিপ্ত এই স্ট্যাটাসেই স্পষ্ট হয়ে উঠেছে ম্যাচের শেষ দিকের উত্তেজনা। আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কতটা দুশ্চিন্তা আর রোমাঞ্চে ছিলেন, সেটিই রসিকতার ছলে তুলে ধরেছেন এই অভিনেতা।

বিশ্বকাপজুড়েই আর্জেন্টিনার নিয়মিত সমর্থক হিসেবে সামাজিকমাধ্যমে সরব রয়েছেন তৌসিফ মাহবুব। এর আগেও লিওনেল মেসির পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘লিওনেল মেসিকে নিয়ে কখনোই সন্দেহ করবেন না’।

এদিকে কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচজুড়ে কেপ ভার্দে দারুণ প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার জয়ে ১৩ মিনিট ‘নিঃশ্বাস বন্ধ’ তৌসিফ মাহবুবের!

আপডেট সময় ০৪:৩০:১১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬