০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ছেলের সঙ্গে ব্রাজিলের জয় উদযাপনে অপূর্ব

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে

ছেলে জায়ান ফারুক আয়াশকে সঙ্গে অপূর্ব

বিশ্বকাপ ফুটবলের উত্তাপ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও। প্রিয় দলের জয়-পরাজয়ে সামাজিকমাধ্যমে সরব হচ্ছেন তারকারা।

ব্রাজিলের জাপানের বিপক্ষে দারুণ জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও।
ব্রাজিলের রাউন্ড অব ৩২-এর জয় নিশ্চিত হওয়ার পর নিজের একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশকে সঙ্গে নিয়ে একটি ছবি ফেসবুকে শেয়ার করেন অপূর্ব।

বাবা-ছেলের সেই মুহূর্তে ফুটে ওঠে প্রিয় দল ব্রাজিলের জয়ের আনন্দ। এর ক্যাপশনে ব্রাজিল লিখে জুড়ে দেন ভালোবাসা (লাভ) ইমোজিভ পোস্টটি ভক্তদের কাছেও দারুণ সাড়া ফেলেছে।

এতে ৩৬ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং এক হাজারের বেশি মন্তব্য পড়েছে। এতেই থেমে থাকেননি এই অভিনেতা।

আরেকটি পোস্টে শুধু ‘ব্রাজিল’ লিখে সঙ্গে দেশটির জাতীয় পতাকার ইমোজি জুড়ে দেন। সংক্ষিপ্ত সেই পোস্টেও ২৭ হাজারের বেশি প্রতিক্রিয়া জানিয়েছেন অনুসারীরা। দুই পোস্ট মিলিয়ে ব্রাজিলের প্রতি তার অকুণ্ঠ সমর্থন স্পষ্ট হয়ে উঠেছে।
বিশ্বকাপের শুরু থেকেই দেশের তারকাদের মধ্যে ফুটবল উন্মাদনা চোখে পড়ছে। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা- নিজ নিজ প্রিয় দলের সমর্থনে নিয়মিত পোস্ট করছেন। ব্রাজিলের শেষ ষোলো নিশ্চিত হওয়ার পর সেই উচ্ছ্বাস আরও বেড়েছে।

উল্লেখ্য, ২৯ জুন (সোমবার) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় তুলে নেয় সেলেসাওরা। সেই জয়ের আনন্দই ভক্তদের মতো উদযাপন করেছেন অভিনেতা অপূর্ব।

এদিকে কাজের ক্ষেত্রে সম্প্রতি মুক্তি পেয়েছে অপূর্বর অভিনীত ওয়েবফিল্ম ‘হেডলাইন’। রহস্য ও থ্রিলারধর্মী এই ওয়েবফিল্মে তার সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন ও চঞ্চল চৌধুরী।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ছেলের সঙ্গে ব্রাজিলের জয় উদযাপনে অপূর্ব

আপডেট সময় ০৩:৫৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬