০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

জার্মানিকে হারানোয় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৫:০০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বিশ্বকাপে জার্মানিকে ২–১ গোলে হারানোর পর ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচটিতে জিতে বিশ্বকাপের নকআউটে খেলা নিশ্চিত করেছে ইকুয়েডর।

ইকুয়েডর সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত এক বিবৃতিতে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জয়কে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে লেখা হয়, ‘দেশকে গর্ব ও ঐক্যের বন্ধনে আবদ্ধ করা এই মুহূর্তটি উদ্‌যাপন করতে সরকারি ও বেসরকারি—উভয় খাতের জন্যই এই ছুটি কার্যকর হবে।’

এদিকে নিউইয়র্ক–নিউজার্সি স্টেডিয়ামের মাঠে বসে দেখেছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া। তবে, রাইন্ড অব থার্টি টুতে ইকুয়েডরের প্রতিপক্ষ কোন দল, তা এখনও চূড়ান্ত হয়নি।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

জার্মানিকে হারানোয় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

আপডেট সময় ০৫:০০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬