০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

জার্মানির বিদায়ে স্পর্শিয়ার আক্ষেপ, তবুও অটুট ভালোবাসা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ০ বার পড়া হয়েছে

জার্মানির জার্সিতে স্পর্শিয়া

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ বড় এক অঘটনের জন্ম দিয়েছে প্যারাগুয়ে। টাইব্রেকারের রুদ্ধশ্বাস লড়াইয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে শেষ ষোলো নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দলটি।

প্রিয় দলের এমন অপ্রত্যাশিত বিদায়ে হতাশ হয়েছেন জার্মানির সমর্থকরা। তাদেরই একজন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

ম্যাচ শেষে নিজের ফেসবুকে জার্মানির জার্সি পরা একটি ছবি পোস্ট করেন স্পর্শিয়া। ছবিতে ঐতিহ্যবাহী সাদা হোম জার্সি ও ব্লু জিন্সে হাস্যোজ্জ্বল দেখা গেলেও, ক্যাপশনে ফুটে উঠেছে প্রিয় দলের পারফরম্যান্স নিয়ে তার হতাশা, অভিমান এবং অকৃত্রিম ভালোবাসা।

স্পর্শিয়া লেখেন, ‘হারো, ভালো খেলে হারো? হারো, বড় টিমের কাছে হারো? এভাবেই হতাশ (ডিসঅ্যাপয়েন্ট) করতে থাকো, তবুও আমি সমর্থন করে যাব। যবে থেকে ফুটবল বুঝি, যবে থেকে ফুটবল দেখি, তবে থেকে ভালোবাসি।’

তবে হতাশার মধ্যেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই অভিনেত্রী। জার্মান ফুটবলের গৌরবময় অতীতের কথা স্মরণ করে তিনি লেখেন, ‘একদিন এই জার্মানি দল তাদের আগের গৌরব ফিরে পাবে, ঠিক তাদের আগের মহান প্রজন্মের মতো। জার্মানির প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে। আপাতত বাই বাই!’

স্পর্শিয়ার এই আবেগঘন পোস্টে অনেক অনুসারীও জার্মানির বিদায়ে আক্ষেপ প্রকাশ করেছেন। কেউ তার আশাবাদের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ ভবিষ্যতে দলটি আরও শক্তিশালী হয়ে ফিরবে বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ম্যাচে দারুণভাবে ফিরে আসে জার্মানি। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই ম্যাচের আগে জার্মানি বিশ্বকাপে কখনও পেনাল্টি শ্যুটআউটে হারেনি। জার্মানি এর আগে বিশ্বকাপে অংশ নেওয়া চারটি টাইব্রেকার লড়াইয়ের প্রতিটিতেই জয় পেয়েছিল।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

জার্মানির বিদায়ে স্পর্শিয়ার আক্ষেপ, তবুও অটুট ভালোবাসা

আপডেট সময় ০৩:৫৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬