০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

তুরস্কের ভাইরাল সমর্থক: কে এই উদি নেকো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে তুরস্ক। গ্রুপ পর্বের দুটি ম্যাচ খেলে প্রতিটাতেই হেরে তারা গ্রুপ ‘ডি’-এর তালিকায় একদম শেষে রয়েছে দলটি।

কিন্তু তুরস্কের থেকেও বেশি আলোচনায় তাদের সমর্থক উদি নেকো। না সেলিব্রেশন বা পাগলামির জন্য নয়, বরং তিনি আলোচনায় তার ব্যতিক্রমী লুকের জন্য।

অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারের পর বিশ্বকাপ অভিযান কার্যত শেষ হয়ে যায় তুরস্কের। পরে প্যারাগুয়ের বিপক্ষে হেরে বিদায় নিশ্চিত হয় তাদের।

তবে দলের হতাশার মাঝেও গ্যালারিতে উপস্থিত উদি নেকো সবার নজর কেড়েছেন। কানাডার ভ্যাঙ্কুভারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন ক্যামেরা আচমকাই ঘুরে যায় এক সমর্থকের দিকে।

মুহূর্তেই তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।

প্রথম দেখায় তাকে দেখে যে কারও চমকে যাওয়ার কথা। পুরো মুখে কালি লগানো, শুধু চুল ও দাড়ি ধবধবে সাদা। চোখে সাদা লেন্স পরানো। দূর থেকে দেখে মনে হতে পারে কোনও রহস্যময় চরিত্র গ্যালারিতে বসে খেলা দেখছেন।

‘উদি নেকো’ নামে পরিচিত হলেও তার আসল নাম নেজদেত ওলচেরমান। বিশ্বকাপ তাকে আন্তর্জাতিক পরিচিতি দিলেও তুরস্কে তিনি বহু বছর ধরেই পরিচিত মুখ। তিনি দেশটির ঐতিহ্যবাহী ক্লাব বেসিকতাসের একনিষ্ঠ সমর্থক এবং তুরস্ক জাতীয় দলের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচেই গ্যালারিতে দেখা যায় তাকে।

হাঙ্গেরির সংবাদমাধ্যম টেলেক্স জানিয়েছে, বেসিকতাসের ঐতিহ্যবাহী কালো-সাদা রঙের প্রতি ভালোবাসা থেকেই ওলচেরমান নিজের মুখ সম্পূর্ণ কালো রঙে রাঙান, আর চুল ও দাড়ি সাদা রঙে রাঙিয়ে নেন।

তুরস্কের সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের দাবি, প্রতিটি ম্যাচের আগে ঘণ্টার পর ঘণ্টা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এই রূপে সাজান তিনি। তবে এই লুক তিনি শুধু নজর কাড়ার জন্য করেন না, বরং এই সাজ ‘ব্ল্যাক বুল’ বা কালো ষাঁড়ের প্রতীক।

তার ডাকনামের পেছনেও রয়েছে মজার ইতিহাস। ‘নেকো’ এসেছে তার আসল নাম নেজদেতের সংক্ষিপ্ত রূপ থেকে। আর ‘উদি’ শব্দটি এসেছে তুরস্কের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘উদ’ থেকে। যারা এই বাদ্যযন্ত্র বাজাতে পারেন তাদের বলা হয় উদ।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

তুরস্কের ভাইরাল সমর্থক: কে এই উদি নেকো

আপডেট সময় ০৫:২৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬