০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
শিরোনাম
পদ্মা সেতুতে পরিবারের সঙ্গে ছবি তুললেন রাষ্ট্রপতি
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৪:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ২৬৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে এর আগে পদ্মা সেতুতে নেমে পরিবারের সঙ্গে ছবি তুলেছেন তিনি।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরে জাতির পিতার সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। স্থানীয় প্রশাসন জানান, টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। সেই সঙ্গে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সসহ আশপাশের এলাকায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে মধ্যাহ্নভোজের বিরতিতে যাবেন রাষ্ট্রপতি। এ ছাড়াও একই দিন বিকেলেই সড়ক পথে ঢাকার উদ্দেশ্য রওনা হবেন তিনি।
ট্যাগস




















