০৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মেয়র নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি: ইশরাক

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৫:৩১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ০ বার পড়া হয়েছে

সংসদ সদস্য ইশরাক হোসেন

দলের প্রয়োজনে মেয়র নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে এসে তিনি এ কথা জানান।

ইশরাক হোসেন বলেন, এর আগে ২০১৭ সালে আমার মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করার অভিজ্ঞতা হয়েছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত রয়েছি। যদি দলের অন্য কাউকেও প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়, সে ক্ষেত্রে তাকে জেতানোর জন্যও শতভাগ প্রস্তুত আছি।

ইশরাক হোসেন আরও বলেন, আমি কোনো কিছুতেই বিচলিত হবো না। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাব, ইনশাআল্লাহ।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

মেয়র নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি: ইশরাক

আপডেট সময় ০৫:৩১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬