০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ম্যাচের টেনশন তো নরওয়ে করবে: ব্রাজিল সমর্থক হিমি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

জান্নাতুল সুমাইয়া হিমি

আধুনিক ফুটবলের রোমাঞ্চ এখন আর কেবল মাঠের ৯০ মিনিটে সীমাবদ্ধ নেই। বল গড়ানোর অনেক আগেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে।

সমর্থকদের পোস্ট, ট্রল, ভবিষ্যদ্বাণী আর পাল্টাপাল্টি মন্তব্যে জমে ওঠে ম্যাচ-পূর্ব লড়াই। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াইয়ে আজ দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে।

দুই দলের সমর্থকদের উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন সেই আবহে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।

ব্রাজিলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই অভিনেত্রী ম্যাচ শুরুর আগেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি প্রকাশ করেন।

ছবির ক্যাপশনে তিনি আত্মবিশ্বাসী ভঙ্গিতে লেখেন, ‘ম্যাচের টেনশন? সেটা তো নরওয়ে করবে। আমি তো চিল করছি!’
পোস্টটি প্রকাশের পরই মন্তব্যের ঘর জমে ওঠে ভক্তদের নানা প্রতিক্রিয়ায়।

কেউ হিমির আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন, কেউ আবার লিখেছেন, বড় ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের এমন নির্ভার থাকাটাই স্বাভাবিক। অন্যদিকে নরওয়ে সমর্থকরা তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের কথা মনে করিয়ে দিয়ে মন্তব্য করেছেন, হালান্ডই নাকি ব্রাজিলের জন্য সবচেয়ে বড় আতঙ্ক হয়ে উঠবেন।
বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই ব্রাজিলকে ঘিরে নিয়মিত সরব রয়েছেন হিমি। প্রিয় দলের প্রতিটি ম্যাচের আগে-পরে সামাজিকমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করছেন তিনি। কখনো ব্রাজিলের জার্সি পরে ছবি পোস্ট করেছেন, কখনো জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন, আবার প্রতিপক্ষকে ঘিরেও দিয়েছেন মজার সব খোঁচা। ব্রাজিলের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ইতোমধ্যেই ভক্তদের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে হিমির এই আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটাতে পারে কি না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ম্যাচের টেনশন তো নরওয়ে করবে: ব্রাজিল সমর্থক হিমি

আপডেট সময় ০৫:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬