১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

শুক্রবার রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৪:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
  • / ৩০৭ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে শুক্রবার (২৮ এপ্রিল) রাত থেকে ৭ ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে। এ জন্য সড়কটি এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার রাত ১১টা থেকে পরদিন শনিবার (২৯ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।

বিমানবন্দরের সামনের উড়াল সড়কের নির্মাণকাজের জন্য ওই ৭ ঘণ্টা সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

শুক্রবার রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ

আপডেট সময় ০৪:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩