০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৫:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ০ বার পড়া হয়েছে

অভিনেতা আলমগীর ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

অভিনেতা আলমগীর দীর্ঘ ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেছেন। এমনকি সমসাময়িক নায়িকাদের বাইরে অন্য নায়িকাদের সঙ্গেও পর্দায় দেখা গেছে তাকে। নাগির্স আক্তারের ‘চার সতীনের ঘর’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন শাবনূর ও ময়ূরী।

তবে দীর্ঘদিন নতুন কোনও সিনেমায় নেই তিনি। এর মধ্যে একটি টেলিভিশনের সাক্ষাতকারে নিজের ক্যারিয়ার ও বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন আলমগীর।

এক প্রশ্নের উত্তরে সেখানে তিনি জানান, এ সময়ে সুযোগ পেলে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে নায়িকা হিসেবে চান তিনি। কেন তাকে চান সেটিও অভিনেতা স্পষ্ট করেন। উচ্চতার দিক থেকে মিম অনেকটাই অভিনেতার সমান। এ কারণেই তাকে নায়িকা হিসেবে চান।

এ সময় মিমের প্রশংসাও করেন আলমগীর। তিনি বলেন, মেয়েটি ভালো। তার কথাবার্তা খুব মিষ্টি। ভবিষ্যতে যদি কোনও সিনেমা করি তাহলে হয়তো তার সঙ্গে কাজ হবে।’

‘আমার জন্মভূমি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আলমগীর। এরপর আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করেছেন। পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক-ফ্যান্টাসিসহ সবধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর

আপডেট সময় ০৫:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬