০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

স্পেন-পর্তুগাল: কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ইউরোপিয়ান ক্ল্যাসিকো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল। জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনাল।

পর্তুগালের জন্য ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এটি ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ হতে পারে।

এবারের আসরে তিনি উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করলেও পরের ম্যাচগুলোতে ধারাবাহিকতা দেখাতে পারেননি।
অন্যদিকে বদলি হিসেবে নেমে গনসালো রামোসের পারফরম্যান্স দল নির্বাচনে নতুন আলোচনা তৈরি করেছে।

স্পেন প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করলেও শেষ ষোলোর ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে। মিকেল ওইয়ারসাবাল জোড়া গোল করেন, লামিনে ইয়ামালও আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

টানা ৩৪ ম্যাচ অপরাজিত রয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচে স্পেন ও পর্তুগালের একটি করে জয়, বাকি তিনটি ড্র। এছাড়া ২০২৫ সালের উয়েফা নেশনস লিগের ফাইনালে টাইব্রেকারে স্পেনকে হারিয়েছিল পর্তুগাল। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগও থাকছে স্প্যানিশদের সামনে।

মাঝমাঠে ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও নেভেসের কারণে পর্তুগাল শক্তিশালী হলেও আক্রমণভাগে লামিনে ইয়ামাল, মিকেল ওইয়ারসাবাল ও দানি অলমোকে নিয়ে স্পেনকে কিছুটা এগিয়েই থাকছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

স্পেন-পর্তুগাল: কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ইউরোপিয়ান ক্ল্যাসিকো

আপডেট সময় ০৫:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬