০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

দেড় বছর আগে হারিয়েছিলেন, সেই সজলের কাছেই হার সায়ন্তিকার

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৫:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

দেড় বছর আগে যাকে হারিয়ে রাজনীতিতে প্রথম সাফল্যের স্বাদ পেয়েছিলেন, সেই প্রার্থীর কাছে হারলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

পাঁচ বছর আগে তৃণমূলের রাজনীতিতে যোগ দিয়েছিলেন সায়ন্তিকা।

সেই বছর, অর্থাৎ ২০২১ সালের বিধানসভা ভোটে দলের টিকিটও পান বাঁকুড়া কেন্দ্রের জন্য। সেই নির্বাচনে হেরে যান বিজেপি প্রার্থীর কাছে।

হেরে গেলেও রাজনীতি ছাড়েননি সায়ন্তিকা। ফিরে যাননি অভিনয়ে।

দলের কাজের সঙ্গে সক্রিয় ভাবে জড়িয়ে পড়েন। এক সময় পান তৃণমূলের রাজ্য সম্পাদক পদ।
২০২৪-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক ভাগ্যের চাকা ঘোরে সায়ন্তিকার। সেবার নির্বাচনের ঠিক আগে বরাহনগর কেন্দ্রের তৎকালীন তৃণমূল বিধায়ক তাপস রায় যোগ দেন বিজেপিতে। ওই কেন্দ্রের শূন্য আসনের উপনির্বাচনে ফের প্রার্থী হওয়ার সুযোগ পান সায়ন্তিকা। সেবার তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন সজল ঘোষ। সজলকে হারিয়ে সেই প্রথম সাফল্য পান সায়ন্তিকা।

এবারের নির্বাচনে একই কেন্দ্রে সজলের বিরুদ্ধেই লড়াইয়ের জন্য নেতৃত্ব তাকে বেছে নিয়েছিল তৃণমূল। যদিও প্রচারের শুরুতেই সায়ন্তিকা স্বীকার করে নেন, বিধায়ক পদে এই দেড় বছর সব কাজ করা সম্ভব হয়নি। আগামী পাঁচ বছরে সব কাজ করার প্রতিশ্রুতিও দেন।

এলাকায় পদযাত্রা, ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও তাদের প্রতিক্রিয়া শোনা- অনেক কিছুই করেছেন। তার হয়ে প্রচার করেছেন নায়ক দেবও। তবে এত কিছুর পরেও শেষরক্ষা হল না। দেড় বছর আগে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সজল ঘোষকে হারিয়েছিলেন ৮০১৮ ভোটে। এবার গেরুয়া ঝড়ের দাপটে সেই সজলের কাছেই হারলেন ১৬৯৫৬ ভোটের ব্যবধানে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

দেড় বছর আগে হারিয়েছিলেন, সেই সজলের কাছেই হার সায়ন্তিকার

আপডেট সময় ০৫:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬