০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ব্রাজিল সমর্থক স্বামীর ছবি শেয়ার করে যা বললেন শাহনাজ খুশি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / ৪ বার পড়া হয়েছে

শাহনাজ খুশি ও তার স্বামী বৃন্দাবন দাস

ফুটবল বিশ্বকাপ এলেই সমর্থকদের উন্মাদনা ছড়িয়ে পড়ে চারদিকে। প্রিয় দলকে ঘিরে সামাজিকমাধ্যমে চলে নানা আলোচনা, তর্ক-বিতর্কও।

তবে ভিন্ন দলের সমর্থক হয়েও পারস্পরিক সম্মান আর ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করলেন জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি শাহনাজ খুশি ও বৃন্দাবন দাস। হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের পর ব্রাজিল সমর্থকদের আনন্দে যোগ দেন দেশের অনেক তারকা।

তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী শাহনাজ খুশিও। যদিও তিনি নিজে আর্জেন্টিনার সমর্থক আর তার স্বামী অভিনেতা ও নাট্যকার বৃন্দাবন দাস দীর্ঘদিন ধরেই ব্রাজিলের সমর্থক। ব্রাজিলের জয়ের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্বামী বৃন্দাবন দাসের একটি ছবি শেয়ার করেন শাহনাজ খুশি। ছবিতে ব্রাজিলের জার্সি পরা অবস্থায় দেখা যায় জনপ্রিয় এই অভিনেতা-নাট্যকারকে।

ছবির ক্যাপশনে খুশি লেখেন, আমরা দুজন দুই দলের সমর্থক হলেও কখনো খারাপ বাক্যবিনিময় হয়নি। কারণ আমরা খেলাটার ভক্ত। তার প্রথম প্রেম ফুটবল। যে দেশেরই খেলা হোক, সমান গুরুত্ব দিয়ে দেখে। ব্রাজিলিয়ানদের জন্য শুভকামনা।

শাহনাজ খুশির এই বক্তব্য শুধু ফুটবলপ্রেমীদেরই নয়, মুগ্ধ করেছে তাদের ভক্ত-অনুরাগীদেরও। কারণ বর্তমান সময়ে ফুটবল সমর্থনকে কেন্দ্র করে যখন সামাজিকমাধ্যমে প্রায়ই তর্ক-বিতর্ক ও কটূক্তি দেখা যায়, তখন এই তারকা দম্পতি দেখালেন ভিন্ন মত বা ভিন্ন পছন্দ কখনো সম্পর্কের সৌন্দর্য নষ্ট করে না।

বাংলা নাট্যাঙ্গনের অন্যতম জনপ্রিয় দম্পতি শাহনাজ খুশি ও বৃন্দাবন দাসের সংসার বরাবরই পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও বোঝাপড়ার উদাহরণ হিসেবে পরিচিত। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত ক্ষেত্রেও একে অপরের প্রতি তাদের সমর্থন সবসময়ই প্রশংসিত হয়েছে।

ফুটবলের মতো আবেগঘন বিষয়েও সেই সুন্দর বোঝাপড়ারই প্রতিফলন দেখা গেল এবার। একজন আর্জেন্টিনার সমর্থক, অন্যজন ব্রাজিলের; কিন্তু ভালোবাসা আর সম্মানের জায়গায় নেই কোনো বিভাজন। আর তাই ব্রাজিলের জয়ের দিনে স্বামীর ছবি শেয়ার করে শাহনাজ খুশির শুভকামনার বার্তা হয়ে উঠেছে কেবল ফুটবল নয়, সুন্দর সম্পর্কেরও এক অনন্য উদাহরণ।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ব্রাজিল সমর্থক স্বামীর ছবি শেয়ার করে যা বললেন শাহনাজ খুশি

আপডেট সময় ০৫:২৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬