০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আবেদনময়ী লুকে ধরা দিলেন অভিনেত্রী জয়া আহসান

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০২:০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ৬ বার পড়া হয়েছে

জয়া আহসান

অভিনয়দক্ষতায় যেমন দর্শকের মন জয় করেছেন, তেমনি তার সৌন্দর্য ও ব্যক্তিত্বেও মুগ্ধ অসংখ্য ভক্ত। পর্দার ঝলমলে জগতের বাইরে নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন জয়া আহসান।

প্রকৃতির প্রতি অনুরাগের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সচরাচর খুব বেশি কথা বলেন না তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। বয়সের হিসাব যতই এগিয়ে যাক, সৌন্দর্য আর ফ্যাশন-ভাবনায় যেন প্রতিবারই নতু

ন করে চমকে দেন জনপ্রিয় এই অভিনেত্রী।

সম্প্রতি গোলাপি আভায় মোড়ানো স্যাটিনের পোশাকে নতুন ফটোশুটে ধরা দিয়েছেন জয়া আহসান।

খোলা চুলের ঢেউ, স্নিগ্ধ সাজ আর মায়াবী অভিব্যক্তিতে ছবিগুলোতে ফুটে উঠেছে তার স্বতন্ত্র ফ্যাশন-ভাবনা।

ছবিগুলোর সঙ্গে মজার ছলে জয়া লিখেছেন, ‘সামান্য গোলাপি রং, অনেকখানি ঝামেলা।’

‘সামান্য গোলাপি রং, অনেকখানি ঝামেলা’

শেয়ার করা ছবিতে কখনো টেবিলে ভর দিয়ে, কখনো চেয়ারে বসে ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। হালকা গোলাপি রঙের স্যাটিনের পোশাকে তার স্নিগ্ধ উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।

নরম সাজ আর খোলা চুলের সৌন্দর্যে ছবিগুলো পেয়েছে আলাদা মাত্রা।
জয়ার নতুন এই ফটোশুট প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঘরে প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ছবি যখন কথা বলে।’ আরেকজনের মন্তব্য, ‘আপনি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন।’

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

আবেদনময়ী লুকে ধরা দিলেন অভিনেত্রী জয়া আহসান

আপডেট সময় ০২:০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬