০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ঢাকার উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান সড়কমন্ত্রীর

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০২:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ০ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম

রাজধানী ঢাকার সার্বিক উন্নয়ন, নাগরিক দুর্ভোগ লাঘব ও নগরজীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ লক্ষ্যে সিটি করপোরেশনের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নগরবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।

সোমবার রাজধানীর কালবাগানের স্টাফ কোয়ার্টার এলাকায় নাগরিক সমাজের সঙ্গে এলাকার উন্নয়ন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

শেখ রবিউল আলম বলেন, সিটি করপোরেশনের সীমিত জনবল ও সক্ষমতা দিয়ে প্রায় সাড়ে তিন কোটি মানুষের সেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। আগের সরকারের সময়ে আর্থিক অনিয়ম ও তহবিলের অপব্যবহারের কারণে সংস্থাটির আর্থিক সক্ষমতাও বাধাগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, এলাকার উন্নয়নকাজের অগ্রাধিকার নির্ধারণে কোন সড়কটি বেশি গুরুত্বপূর্ণ, তা বিবেচনায় নেওয়া হবে।

এ ক্ষেত্রে কোনো ব্যক্তি বা এলাকার পরিচয়কে প্রাধান্য দেওয়া হবে না।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, দক্ষিণ ঢাকার অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা। এ ছাড়া নিউ মার্কেট এলাকার সড়ক ও ফুটপাত হকারদের দখলে থাকায় সাধারণ মানুষকে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ পরিস্থিতি নিরসনে দ্রুত বিশেষ কর্মসূচি নেওয়া হবে।

আব্দুস সালাম বলেন, রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না। তবে নিয়ম মেনে নির্ধারিত ব্যবস্থাপনার আওতায় ব্যবসা করার সুযোগ দেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি মতিঝিলের নৈশকালীন মার্কেটের উদাহরণ তুলে ধরেন।

নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ঢাকার উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান সড়কমন্ত্রীর

আপডেট সময় ০২:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬