০১:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

টিকা নিয়ে ইউনূস সরকারকে ৫-৬টি চিঠি দিয়েও সাড়া পায়নি ইউনিসেফ

সিনিয়র করেসপন্ডেন্ট
  • আপডেট সময় ০৫:৫০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ৩০ বার পড়া হয়েছে

দেশে টিকার ঘাটতি এবং রোগ ছড়িয়ে পড়ার বিষয়ে ইউনূস সরকারকে বেশ কয়েকবার সতর্ক করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ। তারা বলছে, অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা পাঁচ-ছয়টি চিঠিতে সম্ভাব্য টিকা নিয়ে সংকটের কথা বলা হয়েছিল।

এ ছাড়া ১০টি মিটিংয়ে সরকারের কর্মকর্তাদের কাছে একই কথা জানানো হয়েছিল। বুধবার (২০ মে) দুপুরে ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

সংবাদ সম্মেলনে টিকা সংকটের কারণ, সংকট কাটিয়ে উঠতে ইউনিসেফ কী করেছে, সংকট আর যেন না হয়—এসব বিষয়ে কথা বলেন রানা ফ্লাওয়ার্স।

তিনি সাংবাদিকদের জানান, বর্তমান সরকার চাইলে উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে টিকা কিনতে পারে। টিকার মজুদ নিশ্চিত থাকা জরুরি। রানা ফ্লাওয়ার্স জানান, উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে টিকা সংগ্রহ করতে এক বছরের মতো সময় লেগে যায়। ইউনিসেফের মাধ্যমে দ্রুত টিকা সংগ্রহ করা যায়।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

টিকা নিয়ে ইউনূস সরকারকে ৫-৬টি চিঠি দিয়েও সাড়া পায়নি ইউনিসেফ

আপডেট সময় ০৫:৫০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬