০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

দুবাই ট্যাক্সি কোম্পানিতে ৬ হাজার চালক নিয়োগ, সাক্ষাৎকার শুরু ১৮ মে

ক্যারিয়ার ডেস্ক
  • আপডেট সময় ০২:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ০ বার পড়া হয়েছে

চলতি বছরে বাংলাদেশ থেকে নতুন করে ৬ হাজার দক্ষ চালক নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসেবে আগামী সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে চালক নিয়োগের সাক্ষাৎকার শুরু হবে।

রোববার (১৭ মে) রাজধানীতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানানো হয়।

এ সময় মন্ত্রী প্রতিনিধিদলকে বাংলাদেশ থেকে দক্ষ চালক নিয়োগের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। মন্ত্রী দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতা দেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানান।

একইসঙ্গে বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগের অনুরোধও করেন। দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন ড্রাইভার হিসেবে কাজ করছেন, এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি।

তারা বলেন, বাংলাদেশি কর্মীরা অত্যন্ত পরিশ্রমী হওয়ায় তাদের অগ্রাধিকার দেওয়া হয়। এমনকি দুবাই বিমানবন্দরে বাংলাদেশি নারীরাও সফলভাবে ড্রাইভিং পেশায় যুক্ত আছেন।

প্রতিনিধিদল আরও জানায়, সোমবার থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই কার্যক্রম শুরু হবে। এ দফায় নতুন করে আরও ১ হাজার ৫০০ চালকসহ মোট ৬ হাজার চালক নিয়োগের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বাংলাদেশ থেকে একজন ড্রাইভারের দুবাইয়ে যেতে বর্তমানে অনেক খরচ হয়। অনেকেই ঋণ নিয়ে বা কষ্ট করে এই অর্থ জোগাড় করেন। তাই অভিবাসন খরচ কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার অনুরোধ জানান তিনি।

এ সময় ‘আল আনাস ওভারসিজ’ নামের একমাত্র অনুমোদিত রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা জানান, ড্রাইভার ছাড়াও ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক পদে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

দুবাই ট্যাক্সি কোম্পানিতে ৬ হাজার চালক নিয়োগ, সাক্ষাৎকার শুরু ১৮ মে

আপডেট সময় ০২:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬