০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

শাহজালাল (রহ.) মাজার ইস্যুতে সমালোচনা: সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট
  • আপডেট সময় ০৫:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

সিলেটের ডিসি সারওয়ার আলম

হযরত শাহজালাল (রহ.) মাজার ইস্যুতে সমালোচনা চলার মধ্যেই সিলেট জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে। আদেশে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে। আদেশে প্রত্যাহারের সুস্পষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

তবে এর আগে সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনতে সাহসী উদ্যোগ নেন ডিসি সারওয়ার।

মাজারের তিনিট ডেগ সিলগালা ও নতুন দান বাক্স বসান তিনি। শনিবার ডেগের ওপর সিসি ক্যামেরা বসান তিনি। বছরের পর বছর ধরে মাজারের দান-খয়রাতের টাকার ভাগভাঁটোয়ার করে আসছিল মাজারের নিয়ন্ত্রণাধীন কিছু পরিবার।

দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে আয়-ব্যয়ের স্বচ্ছতা ফেরাতে সাহসী উদ্যোগ নেন সারওয়ার আলম। তার এ উদ্যোগকে সিলেটের সাধারণ মানুষ স্বাগত জানালেও একটি পক্ষ তার বিপক্ষে অবস্থান নেন।

এ অবস্থার মধ্যেই আজ ডিসি সারওয়ারকে বদলির আদেশ জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব থাকাকালে র‌্যাবের ভেজালবিরোধী অভিযানে প্রশংসা কুড়িয়েছিলেন সারওয়ার আলম। ২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়।

বঞ্চিত কর্মকর্তা হিসেবে ২০২৪ সালে সরকারের পটপরিবর্তনের পর উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছিলেন সারওয়ার আলম।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

শাহজালাল (রহ.) মাজার ইস্যুতে সমালোচনা: সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

আপডেট সময় ০৫:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬