০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

‘ডিসেম্বরের পর থাকা কঠিন, সম্ভবত ছেড়েই দেব’—আর্জেন্টিনা ছাড়ার ইঙ্গিত স্কালোনির

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। এই হারের সঙ্গেই সম্ভবত সমাপ্তি ঘটতে চলেছে আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসের অন্যতম সফল ও মহাকাব্যিক এক অধ্যায়ের।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল ম্যাচটি শেষে আবেগ সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টিনা দলের মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি। একই সঙ্গে জানান, চলতি বছরের ডিসেম্বরে চুক্তি শেষ হওয়ার পর তিনি আর কোচের দায়িত্বে থাকছেন না।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অশ্রুসজল চোখে স্কালোনি বলেন, ‘আমি সভাপতির সঙ্গে কথা বলব। আমি কী করতে চাই তা নিয়ে আমার নিজের একটি পরিকল্পনা রয়েছে।

আমি আমার বর্তমান চুক্তির মেয়াদ পূর্ণ করব, তবে এখন আমার নিজের ভেতরেই এই তাগিদটা অনুভব করছি। জানি না এত বড় অর্জন বারবার ফিরিয়ে আনা সম্ভব কি না।
এটা নিয়ে আমাদের আলোচনার প্রয়োজন রয়েছে।’
আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দেওয়াকে নিজের জীবনের অন্যতম সেরা প্রাপ্তি হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই জায়গাটি সত্যি দারুণ। এটা এমন একটি বিষয়, যা আমি সারাজীবন স্বপ্ন দেখে এসেছি। আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য আমি ফেডারেশনের সভাপতিকে ধন্যবাদ জানাই। আমরা, কোচিং স্টাফ এবং খেলোয়াড়রা একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

বর্তমান দলটির যে লড়াকু মানসিকতা ও সাফল্য, তা পুনরায় নতুন কোনো স্কোয়াডে ফিরিয়ে আনা কতটা কঠিন; সে কথাও অকপটে স্বীকার করেন স্কালোনি। তিনি বলেন, ‘সামনে এগিয়ে যেতে হলে অনেক কিছুরই পরিবর্তন প্রয়োজন। বিশেষ করে মানসিকতায় পরিবর্তন আনতে হবে, নতুন করে সবকিছু শুরু করতে হবে এবং আবারও এমন একটি দল গড়ে তুলতে হবে। তবে এই ধরনের একটি সফল গ্রুপ পুনরায় তৈরি করা অত্যন্ত কঠিন।’

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি এই বিশ্বকাপজয়ী কোচ। উপস্থিত সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘এটা সত্যিই অনেক বেদনার। আমি অত্যন্ত দুঃখিত।’ কথাটি বলার পরই তিনি কান্নাভেজে চোখে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন।

পরবর্তীতে স্টেডিয়ামের মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে আরও স্পষ্ট ও সরাসরি বক্তব্য দেন স্কালোনি। তিনি বলেন, ‘আমি ডিসেম্বর পর্যন্ত আছি। এরপর আর থাকা কঠিন হবে। খুব সম্ভবত আমি পদ ছেড়েই দেব।’

উল্লেখ্য, ২০১৮ সালে চরম অস্থিরতার মুহূর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন লিওনেল স্কালোনি। এরপর নিজের ফুটবল মস্তিষ্কের জাদু দেখিয়ে দলকে ইতিহাসের অন্যতম সফল এক স্বর্ণযুগে নিয়ে যান তিনি। তার অধীনেই আর্জেন্টিনা জয় করে ২০২১ সালের কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপে দলকে আবারও ফাইনালের মঞ্চে নিয়ে গেলেও শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়েই এক অবিস্মরণীয় সফরের ইতি টানতে যাচ্ছেন এই মাস্টারমাইন্ড।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

‘ডিসেম্বরের পর থাকা কঠিন, সম্ভবত ছেড়েই দেব’—আর্জেন্টিনা ছাড়ার ইঙ্গিত স্কালোনির

আপডেট সময় ০৫:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬