০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিশ্বকাপ জয়ের আনন্দে স্পেনে দুর্ঘটনা, প্রাণ গেল ১৩ বছরের কিশোরের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ১০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে যখন উৎসবে মেতেছিল স্পেন, তখন সেই উল্লাসই একটি পরিবারের জন্য পরিণত হলো আজীবনের শোকে। দেশটির সালামাঙ্কা প্রদেশের সিউদাদ রদ্রিগো শহরে উদ্‌যাপনের সময় একটি পাথরের ফোয়ারা ধসে পড়ে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।

গুরুতর আহত হয়েছে আরও একজন, আরেক কিশোরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। স্পেনের সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, স্থানীয় সময় রোববার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে (১২:৩০) শহরের গ্লোরিয়েতা দেল আরবোল গোরদো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সে সময় স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দ উদ্‌যাপন করতে সেখানে প্রায় ৫০ জন মানুষ জড়ো হয়েছিলেন। স্পেনের সিভিল গার্ড জানিয়েছে, অতিরিক্ত মানুষের চাপে পাথরের তৈরি ফোয়ারাটির একটি অংশ ভেঙে পড়ে।

ঘটনাস্থলেই প্রাণ হারায় ১৩ বছর বয়সী আদ্রিয়ান (আদ্রান) নামে এক কিশোর। গুরুতর আহত আরেক কিশোরকে সালামাঙ্কা বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার পা ভেঙ্গে গিয়েছে। আহত তৃতীয় কিশোরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ, সিভিল গার্ড, দমকল বাহিনী ও জরুরি চিকিৎসাসেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। নিহত কিশোরের পরিবারের সদস্যদের সহায়তায় মনোবিদদের একটি বিশেষ দলও কাজ শুরু করেছে।

এ ঘটনার পর সিউদাদ রদ্রিগো কর্তৃপক্ষ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পুরো শহরই শোকে স্তব্ধ। শুরু থেকেই তারা নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে।

নিহত আদ্রিয়ান স্থানীয় সিউদাদ রদ্রিগো ফুটবল ক্লাবের বয়সভিত্তিক দলের খেলোয়াড় ছিলেন। ক্লাবটি এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

এদিকে, শহর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার আগে ফোয়ারাটির কোনো ধরনের কাঠামোগত ক্ষতির তথ্য তাদের কাছে ছিল না। কী কারণে এটি ধসে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ জয়ের আনন্দে স্পেনে দুর্ঘটনা, প্রাণ গেল ১৩ বছরের কিশোরের

আপডেট সময় ০৫:৫২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬