০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৫:৪০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে।এরপর তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।শামা ওবায়েদ বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে থেকে কি বলছে, এটা বিবেচ্য বিষয় নয়। স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দলের বহু লোক ভারতে পালিয়ে আছে।

অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে ভারতের বিচার বিভাগও এটি দেখছে।

‘মক্কা প্যাক্ট’ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই প্রতিরক্ষামূলক সাময়িক জোটে বাংলাদেশ যাবে কি না, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। বাংলাদেশ সরকার ভবিষ্যতে যেকোনো নতুন ফোরাম বা গ্রুপে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতি সবার আগে অনুসরণ করবে।

এমন গ্রুপ দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট কি না এবং উপকারে আসবে কি না সেটা বিবেচনা করে মক্কা প্যাক্ট-এ যাওয়া হবে। মক্কা প্যাক্টে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে উপযুক্ত সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত জানাবে বলেও উল্লেখ করেন তিনি।

মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে এতে কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা ও মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে

আপডেট সময় ০৫:৪০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬