০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৫:৫০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে

তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান | ছবি: বাসস

বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নয়নে ভারত চাইলে তাৎক্ষণিকভাবে একটি পদক্ষেপ নিতে পারে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সেটি হলো শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলা থেকে বিরত রাখা। আর শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়৷ শেখ হাসিনা নিজে দেশে ফিরুন কিংবা সরকার তাকে ফিরিয়ে আনুক, তাকে ফেরানোর বিষয়ে সরকারের কোনো কৌশল বা দ্বিধা নেই।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, সম্পর্কটা যে জায়গায় চলে গিয়েছিল, তাকে উন্নতি করার জন্য ভারত সরকার অন্তত একটা স্টেপ ইমিডিয়েটলি নিতে পারত, সেটা হচ্ছে তার মুখ বন্ধ রাখা।

সেটা কেন নিচ্ছে না, সেই জবাব আমার মনে হয় আমি আপনাদের কাছে চাইব। শেখ হাসিনাকে ফেরানোর দাবি ভারতের ওপর চাপ তৈরির কোনো কৌশল কি না, এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান নিয়ে নানা ধরনের অনুমান সঠিক নয়।

প্রত্যর্পণের দাবি কোনো কৌশল নয়। ভারতের সঙ্গে আলোচনায় বিষয়টি শর্ত হিসেবে দেওয়া হয়েছিল এবং এটিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার কথা বলা হয়েছিল। তিনি বলেন, ‘শেখ হাসিনা, আপনি আসবেন না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই। আপনি আসামি, আপনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।’

শেখ হাসিনার আপিলের সুযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনার এখন আর আপিল করার সুযোগ নেই। ফলে দেশে ফিরে তার বিরুদ্ধে হওয়া বিচার পুনর্বিবেচনার সুযোগও থাকবে না।

জাহেদ উর রহমান বলেন, ‘টেকনিক্যালি এখন ব্যাপারটা এরকম তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। আমরা তাকে ধরে আনতে চাই।’

ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে অসন্তোষ সম্প্রতি শেখ হাসিনা ভারতের বিভিন্ন প্রতিষ্ঠিত গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় অসন্তোষ প্রকাশ করে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে সংবাদমাধ্যমে কথা বলছেন, এটি বাংলাদেশের সরকারের কাছে অপ্রত্যাশিত।

প্রত্যর্পণ না হওয়া পর্যন্ত অন্তত তাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে ভারত সরকারের কাছ থেকে পদক্ষেপ প্রত্যাশা করেছিল বাংলাদেশ, উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, আমরা এক্সপেক্ট করব ভারত সরকার এ ব্যাপারে তাকে একটা বার্তা দেবে। শেখ হাসিনা ভারতে কী ধরনের মর্যাদা বা অধিকার ভোগ করছেন, সে বিষয়েও স্পষ্ট তথ্য নেই বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি বিভিন্ন ঘটনায় বাংলাদেশিরা হামলার শিকার হচ্ছেন উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে কথা বলতে দেখা বাংলাদেশের মানুষের জন্য কতটা বিরক্তিকর ও ক্ষোভের, তা ভারত সরকারের বোঝা উচিত।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০৫:৫০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬