০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ফিফার নতুন টুর্নামেন্ট ‘আসিয়ান কাপ’, ফুটবলকে এগিয়ে নেওয়ার বার্তা ফিফা প্রধানের

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৫:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’। আর এই টুর্নামেন্টকে ঘিরে এক নতুন স্বপ্নের কথা শুনিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আন্তর্জাতিক ফুটবল ক্যালেন্ডারে এই নতুন টুর্নামেন্ট যুক্ত করার মাধ্যমে ফিফা ফুটবলকে আরো বৈশ্বিক এবং অন্তর্ভুক্তিমূলক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

ফিফা সভাপতি বলেন, আসিয়ান অঞ্চলের জাতীয় দলগুলোকে আরো বেশি অর্থপূর্ণ এবং উচ্চ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ করে দিতেই এই আসিয়ান কাপ চালু করা হয়েছে।

এই টুর্নামেন্ট পুরো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ফুটবলীয় বন্ধনকে আরো সুদৃঢ় করবে। অঞ্চলটির সব দেশের জন্য প্রতিযোগিতার একটি সমান ক্ষেত্র তৈরি করবে বলে যোগ করেন তিনি।

ফিফা উইন্ডোর আন্তর্জাতিক সূচিতে সেরা খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট ফুটবলপ্রেমীদের জন্য চমৎকার কিছু ম্যাচ উপহার দেবে।

ফিফার অফিশিয়াল সূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আসিয়ানের ১১টি দেশের পাশাপাশি ৩টি আমন্ত্রিত অতিথি দলসহ মোট ১৪টি দল এতে অংশ নেবে। টুর্নামেন্টটি দুটি ভিন্ন ডিভিশনে ভাগ হয়ে আয়োজিত হবে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ফিফার নতুন টুর্নামেন্ট ‘আসিয়ান কাপ’, ফুটবলকে এগিয়ে নেওয়ার বার্তা ফিফা প্রধানের

আপডেট সময় ০৫:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬