০৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজ, থাকছেন না ডি৩ ট্রফির টি-টোয়েন্টিতে

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০২:২৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। ছবি: এআই দিয়ে বানানো

বিগ ব্যাশ লিগে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার শীর্ষ এই টি-টোয়েন্টি লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন তিনি।

মুস্তাফিজুরের প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলার কথা কালের কণ্ঠকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।

বোর্ডের কাছে এরই মধ্যে অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছেন ৩১ বছর বয়সী পেসার। এ কারণে ডি৩ (ডমেস্টিক থ্রি) ট্রফির নিলামে সেভেন রিংস সিমেন্ট তাকে ৭০ লাখ পয়েন্টে কিনলেও টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন না।

বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন এবারের বিগ ব্যাশেও খেলবেন।

রিশাদকে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। তিনিও বিগ ব্যাশে খেলতে বোর্ডের কাছে ছাড়পত্র চেয়েছেন। তাই তাকেও ডি৩ ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্টে দেখা যাবে না। যদিও তাকে ৬০ লাখ পয়েন্টে কিনেছে ফরচুন বরিশাল।

বিগ ব্যাশ লিগের ১৬তম আসর হবে ১২ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত। আর ডি৩ ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ১৫ ডিসেম্বর; চলবে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর পর্যন্ত।

দুই টুর্নামেন্ট প্রায় একই সময়ে হবে বলেই মুস্তাফিজ ও রিশাদকে যেকোনো একটিকে বেছে নিতে হয়েছে।

বিগ ব্যাশে অভিষেক হলে ষষ্ঠ বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা হবে মুস্তাফিজের।

এর আগে তিনি আইপিএল, পিএসএল, এলপিএল, টি২০ ব্ল্যাস্ট ও আইএলটি২০ তে খেলেছেন।
বিদেশি লিগুলোর মধ্যে রিশাদ বিগ ব্যাগ ছাড়াও খেলেছেন পিএসএলে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজ, থাকছেন না ডি৩ ট্রফির টি-টোয়েন্টিতে

আপডেট সময় ০২:২৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬