১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৮:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / ২৫২ বার পড়া হয়েছে

স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।সোমবার (২৬ মার্চ) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নং বিজি-৫৮৪) মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করবে।

আট দিনের সফরে রাষ্ট্রপতি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করাবেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে আবদুল হামিদ ৫ এপ্রিল দেশে ফিরবেন। সূত্র : বাসস

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট সময় ০৮:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩