০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
শিরোনাম
আরও ৪ ডেঙ্গু রোগী হাসপাতালে
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৯:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / ৩২৫ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত চারজন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ৮২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে মারা গেছেন নয়জন। সুস্থ হয়েছেন ৭৯৮ জন। উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ২৮১ জনের মৃত্যু হয়।
ট্যাগস




















