০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মো: বোরহান উদ্দিন - নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রাষ্ট্রের প্রধান চালিকাশক্তি হিসেবে সিভিল সার্ভিসকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তর করতে হবে। রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এমন আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। বর্তমান সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি।

সেই প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বিসিএস প্রশাসন একাডেমি।

সিভিল সার্ভিসের কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু আনুষ্ঠানিকতা রক্ষা কিংবা উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণের জন্য কর্মসূচি গ্রহণের কোনো যৌক্তিকতা নেই।

কোনো কর্মসূচি তখনই অর্থবহ হবে, যখন তা জনগণের প্রকৃত কল্যাণে আসে। তিনি বলেন, আপনারা এ সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত একটি অংশ। তাই নিজেদের শাসক মনে না করে জনগণের সেবক হিসেবে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে।

দেশে সঠিক নীতি প্রণয়নের স্বার্থে পরিসংখ্যান ব্যবস্থার আমূল সংস্কারের ওপর জোর দেন সালাহউদ্দিন আহমদ।

তিনি অভিযোগ করেন, বিগত রেজিমের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দেশের বিভিন্ন পরিসংখ্যান বিকৃত করা হয়েছে। আদমশুমারি, কৃষি উৎপাদন কিংবা মাথাপিছু আয়-বিভিন্ন ক্ষেত্রেই ভুল তথ্য পরিবেশন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সঠিক নীতি প্রণয়নের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও গুরুত্বপূর্ণ ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করা প্রয়োজন।

দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ এখনও কৃষি ও কৃষকদের ওপর অনেকাংশে নির্ভরশীল। তাই কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে ভিত্তি করে কৃষিনির্ভর শিল্প বা ‘এগ্রো-ইন্ডাস্ট্রি’ গড়ে তুলতে হবে।

পাশাপাশি দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষা ও ভোকেশনাল ট্রেনিংয়ের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

দেশের ক্রমবর্ধমান জন্মহার নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে পুনরায় সক্রিয় করার বিষয়টিও সরকারের ভাবনায় রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের রাজনৈতিক ম্যান্ডেট ও নীতির আলোকে উচ্চপর্যায়ে পলিসি বা নীতি প্রণয়ন করা হয়। আর সেই নীতির ভিত্তিতে কর্মসূচি নির্ধারণ, প্রকল্প প্রণয়ন এবং যথাযথ তদারকির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা আমলাতন্ত্রের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নিয়মের বাইরে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। নির্বাচিত সরকারের নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা অঙ্গীকারের ওপর জনগণ যে ম্যান্ডেট দিয়েছে, তা বিধি অনুযায়ী বাস্তবায়ন করাই সরকারি কর্মকর্তাদের মূল দায়িত্ব।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ০৫:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬